ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চব্বিশে যারা লড়াই করেছে, তাদের সংসদে যাওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৫,  6:28 PM

news image

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা লড়াই করেছেন, তাদের সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।  রোববার (২৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংসদে যাব, সৎ ও জবাবদিহি থাকবে। সংস্কার, বিচার, নির্বাচন আমাদের দাবি ছিল। দুইটি প্রক্রিয়া শেষ করে এখন নির্বাচনের দিকে যাচ্ছি। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কাজ চলছে। মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ নিজেদের কুক্ষিগত করতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, ২৪-এ যারা লড়াই করেছে, যাদের আত্মত্যাগ ছিল জবাবদিহি ও অধিকারের জন্য, তাদের সংসদে যাওয়া উচিত। এনসিপির এই নেতা বলেন, এখনও আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়, আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম