ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৫,  7:18 PM

news image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামের ১৩ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বড় উঠান ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম ডাকপাড়া গ্রামের পাঠানবাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আকিব ডাকপাড়া এলাকার পাঠানবাড়ির সিএনজি চালক শাহরিয়ার রুবেলের ছেলে। সকালের দিকে শিশুটি সবার অগোচরে ঘরের পাশের একটি নির্মাণাধীণ সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম