ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চট্টগ্রামে বিদেশী মুদ্রা বিনিময় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

#

০৫ মার্চ, ২০২৫,  9:48 PM

news image

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো : চট্টগ্রামে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। তাদের হেফাজত হতে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ২৯,০০০/-টাকা, বিদেশী মুদ্রা (১৮১টি ওমানী পয়সা) ও তাদের ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। সম্প্রতি নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড় সংলগ্ন এলিট পেইন্ট অফিসের সামনে প্রতারক চক্রের কতিপয় সদস্য জনৈক মেজবাউল আজম (২৭)কে বিদেশী মুদ্রা দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ১,৫৭,০০০/-টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে ভুক্তভোগী পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ জানান। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ পুলিশ নগরীর খুলশী থানাধীন শাহজাহান মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য মো. জয়নাল আবেদীন, মো. জাহান হোসেন সুমন, মো. এয়ার হোসেন রানা ও মো. মিজানুর রহমানকে গ্রেফতার করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম