ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুন, ২০২৫,  4:56 PM

news image

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুচরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন রিয়াদ (২০) নামে এক যুবক। মঙ্গলবার (১৭ জুন) ঘটনাটি ঘটে। নিহত রিয়াদ স্থানীয় বাসিন্দা। জানা গেছে, হাটহাজারীর দিকে দ্রুতগতিতে যাওয়া একটি গাড়ি রাস্তা পার হওয়ার সময় রিয়াদকে চাপা দেয়। এতে গুরুতর আহত রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম