ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চকরিয়ায় লেগুনা-পিকআপের সংঘর্ষে চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুন, ২০২২,  7:09 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় লেগুনা-পিকআাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক মো. নোমান (২০) নিহত হয়েছেন। এসময় লেগুনার তিন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মো. শাহাব উদ্দিনের ছেলে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদুল আলম ভুঁইয়া বলেন,

সকাল ৯টার দিকে চট্টগ্রামুখী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনা সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে চালক ঘটনাস্থলে মারা যান। এদিকে দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত লেগুনা চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদুল আলম ভুঁইয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম