ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চকরিয়ায় টমটম উল্টে বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৪,  4:56 PM

news image

কক্সবাজারের চকরিয়ার সীমান্তবর্তী পার্বত্য উপজেলা লামার ৩ নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকায় টমটম (ব্যাটারী চালিত) উল্টে চাপা পড়ে মোস্তাফিজুর রহমান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় টমটমের ৫ যাত্রী আহত হয়। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ ওই ইউনিয়নের কুমারমারঝিরি এলাকার মো. পেটানের ছেলে। স্থানীয় লোকজন জানায়, স্থানীয় গুলিস্তান বাজার এলাকা থেকে টমটম চড়ে বাড়ি পথে টমটম উল্টে চাপা পড়ে গুরুতর আহত হয় মোস্তাফিজ। স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মালুমঘাট হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাস্থল মহাসড়কের বাইরে। তবু স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম