ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঘন কুয়াশায় পদ্মার বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২৪,  7:05 PM

news image

চাঁদপুরের হরিনায় পদ্মা নদীতে কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ নামে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) ঘটা এ দুর্ঘটনায় উভয় লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে, কোন যাত্রী হতাহত হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। রোববার (২২ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক। জানা গেছে, শনিবার রাতে বরিশাল থেকে যাত্রী নিয়ে কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। অপরদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ নামের একটি লঞ্চ বরিশালের নদীপথে রওনা হয়। পথে পদ্মানদীর চাঁদপুরের হরিনা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় লঞ্চ দুটির। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। তবে, কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি তাদের। বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রাতেই কীর্তনখোলা ১০ লঞ্চ ঢাকার পথে ছেড়ে যায়৷ তবে, প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুভরাজ নামে আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে রোববার সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। উভয় লঞ্চে প্রায় তিন হাজার যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম