ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গোমস্তাপুরে অপহৃতা যুবতী ১৪ দিন পর উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২২,  8:10 PM

news image

দু’সপ্তাহ নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে অপহৃতা মোছাঃ রুবিনা খাতুন মিতু (১৭) নামে এক যুবতীকে উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরে জেলার গোমস্তপুর উপজেলার মল্লিকপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা। উদ্ধারকৃত যুবতী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিশাডাঙ্গার মোঃ মোতালেব হোসেনের মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গত ১৩ মে খালার বাড়ী যাবার পথে রুবিনা খাতুনকে অপহরণ করে। এ বিষয়ে অপহৃতার পিতা অপহরণকারীদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে এবং র‌্যাবকেও অবহিত করে। অপহৃতার পিতার অভিযোগের ভিত্তিতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ র‌্যাব-৫ এর একটি দল আজ শুক্রবার দুপুর প্রায় ১২ টার দিকে গোমস্তাপুর উপজেলার মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবিনা খাতুন মিতুকে উদ্ধার করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী পালিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম