ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২২,  9:54 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।  উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ভ্যানচালকের নাম শাহজাহান আলী (৫০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের শিববাড়ী পাড়ার বাতেন মন্ডলের ছেলে। অন্যজন হলেন ফরিদ শেখ (২২)।

তিনি একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে। ফায়ার সার্ভিস অফিসার আরিফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল-শাহপরান নামে একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত দুইজনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি আরও বলেন, ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ভ্যানটি বাসের নিচে আটকে গেলে আধা কিলোমিটার যাওয়ার পর চালক পালিয়ে যান। এ সময় যাত্রীরা নিরূপায় হয়ে বাস থেকে নেমে পড়েন। পরে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম