ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গোপালগঞ্জের সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৫,  10:04 PM

news image

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) সংঘটিত সহিংসতার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটির অন্য দুই সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব। এতে বলা হয়, কমিটিকে দুই সপ্তাহের মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার বজায় রাখার, জনশৃঙ্খলা বজায় রাখার এবং যেকোনো বেআইনি কাজ, সহিংসতা এবং মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুসারে জবাবদিহি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রসঙ্গত, এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর কারফিউ জারি করা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।  গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম