ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গার্ড অব অনার পেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৩,  7:47 PM

news image

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছোট ভাই বিগ্রেডিয়ার শহীদুল্লাহ চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞতা জানাই। তিনি পরিবারের সবার জন্য বিশেষ সংবেদনশীল মানুষ ছিলেন। আপনাদের সবার হৃদয়ে তিনি আছেন। তিনি বলেন, আমরা এ সময়ে ওনার মৃত্যু চাইনি। অসুস্থ অবস্থায়ও তিনি আমাদের সবার খোঁজ নিয়েছেন। তার মধ্যে কোনো লোভ ছিল না। আমাদের পরিবারে তিনি মহীরুহ ছিলেন। মুক্তিযুদ্ধে আমরা তিন ভাই অংশগ্রহণ করেছিলাম। তিনি পরিবারের জন্যও কোথাও সুপারিশ করতেন না। এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বারডেম হাসপাতালের হিমঘর থেকে ফ্রিজিং ভ্যানে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার পর সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। পরে বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতারা, রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম