ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজীপুর জেলা আ.লীগের সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক সবুজ

#

আরিফ প্রধান

২১ মে, ২০২২,  3:11 AM

news image

গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ. ক. ম মোজাম্মেল হক এমপিকে সভাপতি ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে আবারও সাধারণ নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর ভাওয়াল রাজবাড়ি মাঠে সন্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেল হক এবং ১০ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, যুব ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল, সিমীন হোসেন রিমি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম