ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২২,  6:09 PM

news image

গাজীপুর কালিয়াকৈর উপজেলার নূর গ্রুপের রায়হান নিট কম্পোজিট কারখানায় আগুন লেগেছিল। সেই আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দেড় ঘন্টা প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। বুধবার (১৮ মে) সকাল ১১টায় আগুন নিয়ন্ত্রণে বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম। কারখানার শ্রমিকরা বলেন, ৫ তলার পুরোটা জুড়ে বিভিন্ন কার্টুন ও ফেব্রিক্সের গোডাউন। ওখানে কোন ধরণের বিদুৎ সংযোগ নেই। তারপরও কিভাবে আগুন লেগেছে এটা আমরা বলতে পারছি না।

ফায়ার সার্ভিস ও আমাদের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেডের ৬টি ইউনিট একযোগে কাজ করে। পরে দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন কারখানার শ্রমিকেরা ডাম্পিংয়ের কাজ করছে। ৫ তলায় মালামালের গোডাউন ছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম