ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাংনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

#

নিজস্ব প্রতিনিধি

১১ মার্চ, ২০২৫,  4:59 PM

news image

মেহেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে আব্দুল আলিম নামে এক ফল ব্যবসায়ীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গাংনী বাসস্ট্যান্ড চত্ত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গাংনী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ করা ফল ভান্ডারের স্থানে দোকান বসানোকে কেন্দ্র করে গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির গ্রুপের মধ্যে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায় মেঘলা ও মনি গ্রুপের লোকজন দেশী অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুর করে। এ সময় উভয় গ্রুপের ২০ জন আহত হয়। এসময় গুরুতর আহত হন আব্দুল আলিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান আহত আলিম এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বাড়ি পাঠানো হয়েছে। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, 'ঘটনার পরপরই গাংনী থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।' তবে বিএনপির কোন পক্ষর বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম