ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গরু চুরি করে ভূরিভোজ, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

#

নিজস্ব প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২৫,  4:56 PM

news image

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে নেতা-কর্মীদের জন্য ভূরিভোজের আয়োজন করার অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত চিঠিতে এ অব্যাহতি দেয়া হয়। অব্যাহতি পাওয়া ওই নেতার নাম মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা। তিনি মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।  অব্যাহতি চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে জেলা বিএনপির সম্মতিক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আপনার বক্তব্য আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের কাছে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হলো। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, ‘দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, গরু চুরি করে ভোজের আয়োজন করার অভিযোগে বিএনপি নেতা মুক্তা চৌধুরী ও যুবদল কর্মী সুমনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন এফাজ মন্ডল নামে এক গরুর মালিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম