ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৫,  7:09 PM

news image

অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই পরামর্শ দেন। উপদেষ্টা বলেন, ‘আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।’ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।’ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে ফাওজুল কবির বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স্বত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।’ ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, ‘৭০ টাকায় গ্যাস কিনে সরকার কমদামে দিতে পারবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম