ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

গভীর রাতে শাকিব খানের বাড়িতে হামলা

#

বিনোদন প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২২,  3:27 PM

news image

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত হামলা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ ব্যাপারে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে- মোবাইলে স্থানীয়রা এমন খবর দিলে এ ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আমিও সেখানে পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত জানার পর এ বিষয়ে বলতে পারব। শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি জান্নাত। গত কয়েকবছর ধরে গাজীপুরের পূবাইলের সেই বাড়িতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। জানা যায়, ওই শুটিং বাড়িতে জেনারেটরসহ মূল্যবান আসবাবপত্র রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম