ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

গণতন্ত্র অব্যাহত থাকায় দেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৩,  11:39 PM

news image

গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ জুলাই) সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। এটি দীর্ঘদিনের সংগ্রামের ফসল। গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীলতার ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নতি হয়েছে। নবনির্মিত কার্যালয়ের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, আমরা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দিয়েছি। এ জন্য স্মার্ট অফিসও দরকার। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় সংসদ ভবনকে আগের চেয়ে আরও বেশি গোছানো সম্ভব হয়েছে। যা দেশের কাজে লাগবে। জাতীয় সংসদ ভবনের ঐতিহ্য বজায় রেখে এর সংস্কার ও আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানান শেখ হাসিনা। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম