ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গঙ্গাচড়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

#

০১ জানুয়ারি, ২০২৫,  7:18 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ১জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়নাল আবেদীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ভুটকা এলাকা থেকে সেলিম মিয়া (৩০) নামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে। গঙ্গাচড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সেলিম মিয়া ভুটকা গ্রামের আবুল কালামের ছেলে।  এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ধৃত সেলিম মিয়ার বিরুদ্ধে নরসিংদী জেলার পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সেই মামলায় আদালত আপীল সংক্রান্তে তাকে এক বছর সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সেলিম মিয়াকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম