ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা রেলের প্রধান আয়ও থমকে গেছে ইঞ্জিনসংকটে

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

#

৩০ ডিসেম্বর, ২০২৫,  10:47 PM

news image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করেছেন। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। এ শোক, বেদনা আমাদের পক্ষে ধারণ করা কঠিন। তিনি বলেন, আমরা শোককে শক্তিতে রুপান্তর করতে চাই। আগামীকাল দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে দুপুর সাড়ে ৩টায় তাকে দাফন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সঞ্চালনা করবেন জানিয়ে বিএনপি মহাসচিব শোকের দিনে নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম