ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা

সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৬,  11:47 AM

news image

সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর উপশহর এলাকার মো. জাকির হোসেন (৪৩), মো. মোজাক্কির হোসেন (৪০) ও মো. বোরহান উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) শোভন রায় বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপশহরের মসজিদ মার্কেট এলাকার সড়কে এক কিশোরীকে শিকল বেঁধে টেনে নেওয়া হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টা করেন ওই কিশোরী। বিষয়টি টের পেয়ে তাকে আটক করা হয়। পরে তাকে মারধর করে শিকল বেঁধে সড়কে হাঁটানো হয় ও পুলিশে সোপর্দ করা হয়। তবে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেননি

কোর্ট ইন্সপেক্টর আল-আমিন জানান, সোমবার কিশোরীকে (১৬) আটকের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শাহপরান থানা-পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। ওই দিন বিকেলে আদালত তাকে পরিবারের জিম্মায় মুক্তি দেন।

মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক কিশোরীকে শিকল পরিয়ে সড়ক দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন।

সিলেট জজ কোর্টের আইনজীবী জিয়াউর রহমান বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে আটক, নির্যাতন, শিকল দিয়ে আবদ্ধ বা লাঞ্ছিত করার অধিকার কারও নেই। কোনো অপরাধের অভিযোগ থাকলেও আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম