ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর মুক্তি মিলল চবির ৫ শিক্ষার্থীর

#

নিজস্ব প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২৫,  10:43 PM

news image

খাগড়াছড়ি থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে ৭ দিন পর মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হন। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রগতিশীল মহল আন্দোলন গড়ে তোলে। বিষয়টি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে। তাদের উদ্যোগ এবং ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় পাঁচ শিক্ষার্থীকে ছেড়ে দেয়। মুক্তিপ্রাপ্তরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রিশন চাকমা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা চারুকলা ইনস্টিটিউটে, দিব্যি চাকমা নাট্যকলা বিভাগে এবং লংঙি ম্রো প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়নরত ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, এই অপহরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ (প্রসীত বিকাশ খীসা গ্রুপ) জড়িত। রিবেক চাকমা জানান, অপহৃতদের পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এবং তারা নিরাপদে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম