ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

ক্যামেরার সামনে ফিরতেই রিয়ার চ্যালেঞ্জ

#

বিনোদন ডেস্ক

১১ এপ্রিল, ২০২৩,  6:33 PM

news image

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর হাজারও বিতর্ক তাকে ঘিরে। অভিনেতার মৃত্যুর পর হাজতবাস হয় রিয়া চক্রবর্তীর। মাঝে প্রায় ৩ বছর কোনও কাজ করতে দেখা যায়নি তাকে। এবার স্ব-মহিমায় ফিরছেন তিনি। ক্যামেরার সামনে আসতেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিনেত্রী। বললেন, “কী ভেবেছিলেন আপনার আমি আর ফিরব না?” সুশান্তের মৃত্যুর পর ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়। অভিনেতার মৃত্যুর পর রিয়ার উপর আঙুল তোলেন সুশান্তের পরিবার।  তবে বিতর্ককে দূরে সরিয়ে সুশান্তের মৃত্যুর প্রায় ৩ বছর পর নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতার প্রেমিকা রিয়া। ‘রোডিজ’-এর ১৯তম সিজনে গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাবে তাকে। সংশ্লিষ্ট চ্যানেলের হাত ধরেই রিয়ার ক্যারিয়ারের শুরু। এবার ফের নিজের জীবনের নতুন পর্ব শুরু করছেন ওই চ্যানেলেরই হাত ধরে। একাধিক শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন তিনি। এছাড়াও মহেশ ভাটের পরিচালনা ‘জেলেবি’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় তাকে। সুশান্তের মৃত্যুর পর সব ওলাটপালট হয়ে যায়। অন্তরালে চলে যান তিনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তিনি বলেন, “কী ভেবেছিলেন আমি ফিরব না? ভয় পেয়ে যাব? ভয় পাবে এবার অন্য কেউ।” চলতি সিজনে রোডিজ-এর একেবারে ভোলবদল হতে চলেছে। রণবিজয় সিংয়ের জায়গা নিচ্ছেন সোনু সুদ। বদলে যাচ্ছে গ্যাং লিডাররাও শুধু থাকছেন প্রিন্স নারুলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম