ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কোটালীপায় ৪৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  7:06 PM

news image

গোপালগঞ্জের কোটালীপায় ৪৩টি প্রকল্পের উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে দুপুর পৌনে ১টার দিকে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে দলের প্রতীক নৌকার আদলে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। এদিকে সমাবেশ শেষে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম জানান, নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। প্রস্তুত জনসভাস্থলও। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জনসভাকে ঘিরে জেলার নিরাপত্তা নিশ্চিত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম