ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগ

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  8:06 PM

news image

শিক্ষার্থীদের আলটিমেটামের পর পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তা। শিক্ষার্থীদের দেওয়া সময়ের মধ্যেই তারা পদত্যাগ করেন। চার কর্মকর্তা হলেন- ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আব ফারাহ মো. নাসের। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তাকে আজ সোমবার দুপুর ১টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এই আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি। মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে। এ জন্য দুপুর ১টার মধ্যে চার কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা বাংলাদেশ ব্যাংকের ঘেরাও করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম