ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কৃষকরা ধানে ন্যায্য মূল্য পাচ্ছেন : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২২,  9:44 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন বলেই ধান চাষে আগ্রহ হচ্ছেন। তাদের এই আগ্রহকে ধরে রাখতে হবে।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে নওগাঁসহ সারাদেশে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী রাজধানীর খাদ্য ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে দেশের ৪টি জেলার সরকারি কর্মকর্তা, ধান-চাল ব্যবসায়ী ও কৃষকের সঙ্গে কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারি গুদামে ধান বিক্রির সময় কোন কৃষক বা মিলাররা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন। তবে কোন ব্যবসায়ী বিনা লাইসেন্সে ধান-চালের ব্যবসা করতে পারবেন না। উল্লেখ্য, নওগাঁ জেলায় এবার চলতি আমন মৌসুমে ১১ হাজার ৪৫৪ টন ধান ও ২২ হাজার ১৩৬ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম