ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কুড়িগ্রামে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২২,  10:30 PM

news image

কুড়িগ্রামে গত দুদিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে ধরলা,তিস্তা ব্রহ্মপুত্র,দুধকুমারসহ জেলার প্রধান নদ-নদীগুলোর পানি পুনরায় বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন করে আবারও চর ও দ্বীপচরগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দ্বিতীয় ধাপে ফের বড় ধরণের বন্যার আশংকা করছেন এ অঞ্চলের মানুষজন। সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চরের বাসিন্দা জয়নাল মিয়া বলেন,'ধরলা নদীর পানি আবারও বাড়ছে। এতে করে পানি নীচু এলাকা গুলো প্লাবিত করছে। আবারও বন্যার আতঙ্কে রয়েছি।'পাশ্ববর্তী যাত্রাপুর ইউনিয়নের খেয়ারচরের বাসিন্দা মো. ছকমল মোল্লা বলেন,

'আবারও নদীর পানি বেড়ে চরের দিকে আসছে। এতে করে পরিবার নিয়ে বন্যা আতঙ্কে রয়েছি।' বৃহঃবার (৩০ জুন) কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার,দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউ‌বোর কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ব‌লেন,' ধরলার পানি বৃদ্ধি পেয়ে সদ‌রের সেতু প‌য়ে‌ন্ট ও শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  ফলে এসব নদনদী অববা‌হিকার নিম্নাঞ্চলে বন‌্যা প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি কর‌তে পা‌রে। এছাড়াও আগামী ৪৮ ঘন্টায় উজানে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে জেলার অনান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম