ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২৫,  10:32 PM

news image

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভন্দুরচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার নতুন বন্দর স্থলবন্দরের পাশে সীমান্তবর্তী এ গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম