ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে দুইজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৫,  10:06 PM

news image

কুষ্টিয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আশরাফুল হোসেন কালু (৩৫) নামে এক যুবককে মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে আম বাগান থেকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মে) ভোররাতে তার মৃত্যু হয়।  মৃত আশরাফুল হোসেন কালু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের নাড়া ফকিরের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অন্যদিকে কামরুল প্রামানিক (৫০) নামে  এক ব্যক্তিকে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলা বাগান থেকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত কামরুল প্রামানিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। কামরুলের ভাতিজা বিপুল প্রামাণিক বলেন, আমার চাচা সকালে মাঠে যান। মাঠে কলার বাগানে কাজ করা অবস্থায় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। এ সময় সাপটি মেরে হাতে নিয়ে বাড়ি চলে আসেন চাচা। সাপের কামড়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।  এদিকে মৃত কালুর স্বজনরা বলেন, গভীর রাতে আম বাগানে গিয়েছিলেন কালু। এ সময় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভোররাতে তার মৃত্যু হয়।  বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করার জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম