ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২৫,  4:45 PM

news image

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।  পুলিশ জানায়,গত ৫ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে গত ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগস্ট থানায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম