ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কুষ্টিয়ায় আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলা

#

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  9:41 PM

news image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মুজিবুল হক নামে এক আইনজীবীকে বেধড়ক পিটিয়ে আহত করে দুর্বৃত্ত দুষ্কৃতিকারীরা। এ হামলার সময় নির্বাচন উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার, চেয়ার ও নির্বাচনী অস্থায়ী ক্যাম্পগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও হামলা চালানো হয়। ১৫ থেকে ২০জন দুষ্কৃতিকারী লাঠি সোটা নিয়ে হঠাৎ আদালত চত্বরে প্রবেশ করে প্রকাশ্যে এই ঘটনা ঘটালেও হামলাকারী ও ইন্দন দাতাদের পরিচয় নিয়ে মুখ খুলছেন না আইনজীবীরা। তবে আইনজীবীদের অভিযোগ আগামী, ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থন্বেষী মহল এই হামলার ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। এদিকে এঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম