ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কুমিল্লায় নদীর চরের খাদে পড়ে ১৩ বছরের কিশোরের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৫,  4:39 PM

news image

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় ফুটবল খেলতে গিয়ে গোমতী নদীর চরের মাটিকাটা খাদে পড়ে ডুবে মারা গেছে ১৩ বছর বয়সী কিশোর জিসান। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। জিসান কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মোঃ সুমন মিয়ার ছেলে। বাবার চাকরির সূত্রে পরিবারটি ঢাকায় থাকলেও আমতলীতে মামা মাসুম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। পুলিশ জানায়, বিকেল চারটার দিকে জিসান বন্ধুদের সঙ্গে গোমতী নদীর বেড়িবাঁধে ফুটবল খেলতে যায়। এসময় খাদে বল পড়লে সে তা তুলতে গিয়ে গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যায়। বন্ধুরা চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ হয়। স্থানীয়রা দুই ঘণ্টা খোঁজাখুঁজে সন্ধ্যায় প্রায় ৩০ ফুট গভীর খাদ থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, জিসানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম