ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কুড়িগ্রামে হিমেল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৫,  5:45 PM

news image

কুড়িগ্রামে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জেলার জনজীবন। শীতকষ্টে পড়েছে অতিদরিদ্র ছিন্নমূল, শ্রমজীবী ও নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষেরা। প্রচণ্ড ঠান্ডায় লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে যাচ্ছেন না। আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। যা গতকালের তুলনায় ২ ডিগ্রি বেশি। মধ্যরাত থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। কনকনে ঠান্ডায় গ্রামাঞ্চলের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। কুড়িগ্রাম পৌর শহরের আলম মিয়া বলেন, গতকাল রাত থেকে অনেক ঠান্ডা। আবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার কারণে খুব ঠান্ডা। হাত পা বরফ হয়ে যাচ্ছে। শহরে মানুষজনও কম। শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র কেনার জন্য ৪৯ লাখ টাকা ও ১২ হাজার পিস কম্বল উপজেলা সমূহে বিতরণ করা হয়েছে। আরও ৫ হাজার কম্বল মজুদ রয়েছে তা বিতরণ করা হবে। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম