ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় গ্রেফতার ২

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২৪,  4:37 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতার দুজন হলেন বৌলাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম (৩৪) ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শেখ সাদী (৫০)। র‌্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া সিএনজি স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে দুষ্কৃতিকারীরা হামলা করে। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় শফিকুল ইসলাম হৃদয় বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ ‍সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার দুজনকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম