ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  9:20 PM

news image

মার্কিন শুল্কের বিষয়ে তৃতীয় দফা আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সোমবার (২৮ জুলাই) তারা যাবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান। রোববার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে সরকারের সবশেষ উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে আলোচনার জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের পরিমাণ কমবে এবং ভারত ও ভিয়েতনামের ওপর আরোপিত শুল্কের চেয়েও বাংলাদেশের পণ্যে শুল্কহার কম হবে। তিনি বলেন, শুল্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক পরিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে ২৯ ও ৩০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম