ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৩,  4:53 PM

news image

কারা অধিদপ্তরের পাঁচ উপমহাপরিদর্শককে (ডিআইজি-প্রিজন্স) বদলি করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়েছে। বরিশাল বিভাগের ডিআইজি টিপু সুলতানকে ময়মনসিংহে, রাজশাহী বিভাগের ডিআইজি অসীম কান্ত পালকে খুলনায়, খুলনার ডিআইজি মো. ছগির মিয়াকে সিলেটে বদলি করা হয়েছে। ময়মনসিংহের ডিআইজি মো. জাহাঙ্গীর কবিরকে বরিশালে এবং সিলেটের ডিআইজি মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কারা অধিদপ্তরের প্রস্তাবের প্রেক্ষিতে এই পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম