ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাপাসিয়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২২,  7:18 PM

news image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় । উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আজ ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সর্বমোট ৫৩৯০ বিতরণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম