ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই

কাপাসিয়ায় গবাদি পশুর খাদ্য হিসেবে তুলা বিক্রি ও খাওয়ানোর দায়ে তিনজনকে জরিমানা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১,  6:45 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা গবাদি পশুর খাদ্য হিসেবে তুলা বিক্রির ও খাওয়ানোর দায়ে তিন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । সোমবার ( ২০ ডিসেম্বর) বিকালে উপজেলা ফুলবাড়িয়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ।

মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া ।  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রুবাইয়া ইয়াসমিন জানান গবাদি পশুর খাদ্য হিসেবে তুলা বিক্রি ও গরুকে তুলা খাওয়ানোর অপরাধে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর অধীনে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং একজন খামারি কে ১ হাজার টাকা সহ সর্বমোট ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন তুলা পশু এবং মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম