ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন
নিজস্ব প্রতিনিধি
২৯ আগস্ট, ২০২৬, 6:19 PM
নিজস্ব প্রতিনিধি
২৯ আগস্ট, ২০২৬, 6:19 PM
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আজ শনিবার ভোর ব৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের কারণে সব ৩৩ কেভি ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে নবীনগর, নাসিরনগর, আখাউড়া,কসবাসহ জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে কিছুটা সময় লাগতে পারে। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে। এ অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধরার ও সহযোগিতা করার আহ্বান জ ক্ষয়ক্ষতি হয়নি।