ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাতারের কাছে আরও ১ মিলিয়ন টন এলএনজি চাইলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৩,  5:03 PM

news image

কাতারের কাছে বছরে আরও এক মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৫ মার্চ) কাতারের দোহায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জ্বালানি তেল চেয়েছেন। এর প্রেক্ষিতে কাতারের আমির বাংলাদেশকে জ্বালানি দেওয়ার আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের কাছ থেকে আরও বেশি জ্বালানি, বিশেষ করে বছরে আরও এক মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চান। প্রধানমন্ত্রী কাতারের আমিরকে বলেন, আমরা কাতারের সাহায্য চাই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ জ্বালানি সমস্যার সম্মুখীন হচ্ছে। এ জন্য কাতারের সঙ্গে জ্বালানি আমদানির চুক্তি নবায়ন করতে চাই। জবাবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি বলেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। কাতার সবসময় বাংলাদেশকে সাহায্য করতে পাশে থাকবে। বৈঠকের একপর্যায়ে কাতারের আমির জানতে চান বাংলাদেশ কতটা জ্বালানি লাগবে। এ সময় তাকে জানানো হয়, আরেকটি এমটিএ অর্থাৎ আরও ১৬ থেকে ১৭ কনটেইনার জ্বালানি প্রয়োজন বাংলাদেশের। এর পর কাতারের আমির প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, আপনি কাতার ছাড়ার আগে আমাদের জ্বালানিমন্ত্রী এ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবেন। আমি আজকেই আমাদের জ্বালানিমন্ত্রীকে নির্দেশ দিচ্ছি, আপনার কাতার ছাড়ার আগেই তিনি (জ্বালানিমন্ত্রী) আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। আমি আপনাকে সাহায্য করতে চাই। বৈঠকে শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে শেখ তামিম বলেন, আমি এ বছর বাংলাদেশ সফর করতে চাই। কথা দিচ্ছি এ বছর বাংলাদেশ সফর করব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করছে। কাতারও আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে পারে। কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, এখানে আমাদের কিছু শ্রমিক চাকরি হারাচ্ছেন। জবাবে শেখ তামিম বলেন, আমি সবসময় বাংলাদেশ ও বাঙালির কল্যাণ চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম