ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০১ মার্চ, ২০২৫,  5:12 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।  শনিবার (১ মার্চ) সকালে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন । নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল-আমিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে। এ বিষয়ে বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করেছে সেটা এখনও বলা যাচ্ছে না।  তিনি আরও বলেন, লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম