ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কলাপাড়ায় কলাপাড়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় দলিল লেখকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২২,  4:40 PM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক দলিল লেখকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার রজপাড়া গ্রামের নিজ বাড়ীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। রজপাড়া গ্রামের মৃত নসু পাহলানের ছেলে আবু জাফর প্রদীপ দলিল লেখক,

মানবাধীকার কর্মী ও সাংবাদিক ছিলেন। কলাপাড়া থানার ডিউটি অফিসার এ এস আই মো. ইব্রাহিম জানান, রাত ২টার দিকে আবু জাফর প্রদীপের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার শরীরের পেট ও ডান হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ এখনও জানা যায়নি বলেও জানান ইব্রাহিম। তবে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম