ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

করফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না: এনবিআর চেয়ারম্যান

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  6:14 PM

news image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে করফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে। তবে এখন থেকে করফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আব্দুর রহমান খান বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড সব লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন হেড মিশেল ক্রেজা উপস্থিত ছিলেন। এর আগে, গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন দাখিলের ওয়েবসাইট বড় আকারে চালু করে এনবিআর। যেখানে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইন রিটার্ন দাখিল করেছেন ২০ হাজারের বেশি আয়করদাতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম