ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কমিশনের ব্যর্থতার দায় সবাইকে নিতে হবে: আলী রীয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৫,  7:58 PM

news image

কমিশন আলাদা নয়, রাজনৈতিক দলগুলোরই অংশ উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কমিশনের ব্যর্থতার দায় সবাইকে নিতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনায় তিনি এ কথা বলেন। এসময় ‘জাতীয় সনদ’ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে।’ সময়ের স্বল্পতার বিষয়ে বিবেচনা করে অবস্থানগত পরিবর্তন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সময় অনুযায়ী প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। অনিষ্পন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে।’ আলী রীয়াজ বলেন, ‘কয়েক দিনের আলোচনায় সিদ্ধান্ত নিয়ে কাঠামোগত বিষয়ে একমত হতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে।’ তিনি আরও বলেন, ‘মৌলিক বিষয়ে সবার মতামতের মধ্যে দিয়ে এক জায়গায় যেতে পারি। কমিশন আলাদা কোনো সত্তা নয়। কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই।’ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আজও প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা এ তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম