ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কমলনগর কৃষি মেলায় শস্যদানায় মানচিত্র

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২২,  10:16 PM

news image

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নয়টি ইউনিয়নকে সাজানো হয়েছে বিভিন্ন শস্যদানা দিয়ে। শস্যদানা ও বিভিন্ন সবজি দিয়ে তৈরি মানচিত্রে পুরো উপজেলা ফুটে উঠেছে। লক্ষ্মীপুর কমলনগর ধান, গম, ডাল, পেঁয়াজ, রসুন, সয়াবিন, মরিচ, পটল, টমেটো, ঢেঁড়শ, কাঁকরোল ও বাদামসহ বিভিন্ন সবজি এবং শস্যদানা ব্যবহার করে উপজেলার ৯ টি ইউনিয়নের কৃষি মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ৩ দিন ব্যাপী ২৬ জুলাই (রবিবার)থেকে ২৮ জুলাই (মঙ্গলবার) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কৃষি মেলায় ব্যতিক্রমী এমন মানচিত্র ছাড়াও ছিল বিভিন্ন ফলের গাছের স্টল।

উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহমান রিজভী তৈরি এমন মানচিত্র মুগ্ধ করে সবাই কে। কমলনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগিতায় মেলার উদ্বোধন দিনে র্যালি ও আলোচনা সভায় এবং সমাপনী অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।  এসময় অনেকের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আকতারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ তালকদার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম