ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কমলগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২২,  10:04 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছড়ার পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— পাথরটিলা এলাকার শিবচরণ উড়াংয়ের মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াংয়ের মেয়ে রিসিতা উড়াং (১০)। দুজনই মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ছড়ায় গোসল করতে নেমে শিশু দুটি নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর এদিন সন্ধ্যায় ধলাই নদীসংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যায়।  স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনাবাউরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি শিশুর মরদেহ ধলাই নদীসংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যান।  মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটি মারা যায়। কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম