ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, বিজিবিকে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২২,  5:33 PM

news image

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি শৃঙ্খলার ব্যাঘাত না ঘটিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানা সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বিজিবি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব পালন করবেন। কমান্ড মেনে চলবেন। বিজিবির কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। আমাদের দেশে যেন সংকট না হয়, সেজন্য সবাইকে কিছু না কিছু উৎপাদন করতে আহ্বান করেছিলাম। বিজিবির প্রতিটি বিওপিতে আমার নির্দেশনা মানা হয়েছে। এতে খুশি হয়েছি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ এবং ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করা হবে। এর আগে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে কুচকাওয়াজসহ বিভিন্ন আয়োজনে অংশ নিতে বিজিবি সদর দপ্তরে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন তিনি। এ সময় তাকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি মহাপরিচালক ও বিভিন্ন কর্মকর্তা অভিবাদন জানান। পুরো প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন তিনি। এরপর প্রধানমন্ত্রী বিজিবির কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি অনুযায়ী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং পরবর্তীতে বিজিবি সদস্যদের বিশেষ দরবার নেবেন সরকারপ্রধান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম