ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ওসমানীনগরে অচেতন অবস্থায় ৫ প্রবাসী উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২২,  9:47 PM

news image

সিলেটের ওসমানীনগরে অচেতন অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী এক পরিবারের পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা গেছেন। বাকি তিনজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— মাইকুল ইসলাম (১৮) ও রফিকুল ইসলাম (৫০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে অচেতন অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী একই পরিবারের পাঁচ জনকে উদ্ধার করা হয়।পরে হাসপাতালে নেওয়া হয়। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অচেতন অপর দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। আরেকজন ওয়ার্ডে চিকিৎসাধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম