ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি, এনসিপি ও সিপিবির সংলাপ আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৫,  5:14 PM

news image

সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সুপারিশগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার (২৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে কমিশন। ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের রোববারের সংলাপ কার্যক্রম শুরু হয়ে গেছে; বৈঠক চলছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে। এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। এদিন বেলা ১টায় কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে বিএনপি। পরে বেলা ২টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বসবে কমিশন। সবশেষ বেলা আড়াইটায় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে সিপিবি।  সংস্কার কার্যক্রমে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মূল সংলাপ শুরু হয় গত বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপে বসে কমিশন। আর গতকাল শনিবার (২২ মার্চ) কমিশনের সংলাপ হয় খেলাফত মজলিশের সঙ্গে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম