ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৫,  8:00 PM

news image

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  রবিবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। জ্বালানি উপদেষ্টা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছিল। পরবর্তীতে যা সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দু’টি বিভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে একটি রাজস্ব নীতি বিভাগ ও আরেকটি রাজস্ব বাস্তবায়ন বিভাগ। এই দুই বিভাগেই সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে। এ সময় দেশের অর্থনীতি এখও প্রত্যাশার জায়গায় না এলেও তা গতিশীল হয়েছে বলেও উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম